নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | 73 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডোমিনেজ লিমিটেডের শেয়ার হস্তান্তর প্রক্রিয়া নতুন মোড় নিয়েছে। গত ২৬ এপ্রিল ২০২৬ বিদায়ী পরিচালকদের সঙ্গে সম্ভাব্য ক্রেতা—আকিজ রিসোর্সেস লিমিটেড, শেখ জসিম উদ্দিন ও ফারিয়া হোসেনের—মধ্যে একটি শেয়ার ক্রয়-বিক্রয় চুক্তি (শেয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট বা এসপিএ) স্বাক্ষরিত হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ২৬ এপ্রিল এ সংক্রান্ত প্রস্তাবিত শেয়ার হস্তান্তরের খবর আগেই প্রচারিত হয়েছিল। এবার সেই চুক্তি কার্যকর হলো।
তবে লেনদেনটি চূড়ান্তভাবে সম্পন্ন হবে শুধুমাত্র বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অন্যান্য প্রাসঙ্গিক নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর। এ প্রসঙ্গে জানা গেছে, ডিএসই কোম্পানির কাছে চুক্তির একটি অনুলিপি সরবরাহ করতে বললেও এখন পর্যন্ত তা ডিএসইয়ের কাছে জমা পড়েনি।
Posted ১২:২১ পিএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.