সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইপিএস প্রকাশে ১৯ কোম্পানির বোর্ড সভা, ঘোষণা আসছে শিগগিরই

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | 41 বার পঠিত | প্রিন্ট

ইপিএস প্রকাশে ১৯ কোম্পানির বোর্ড সভা, ঘোষণা আসছে শিগগিরই
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ১৯টি কোম্পানি তাদের চলতি অর্থবছরের প্রান্তিক আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশের জন্য বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সোমবার (২৭ এপ্রিল) এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এসব কোম্পানির মধ্যে রয়েছে— ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, প্রিমিয়ার সিমেন্ট, যমুনা অয়েল, স্টাইল ক্র্যাফট, সামিট অ্যালায়েন্স পোর্ট, আফতাব অটোমোবাইলস, দেশবন্ধু পলিমার, শার্প ইন্ডাস্ট্রিজ, বিডিকম, লাভেলো আইস্ক্রিম, ফু-ওয়াং সিরামিকস, এমএল ডাইং, সাফকো স্পিনিং, ফার কেমিক্যাল, ইন্দোবাংলা ফার্মা, সোনালী পেপার, নাভানা সিএনজি এবং ওয়াটা কেমিক্যাল।

Responsive Ad Banner

এগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। অন্যদিকে, ঢাকা ডাইং, প্রিমিয়ার সিমেন্ট, যমুনা অয়েল, স্টাইল ক্র্যাফট, সামিট অ্যালায়েন্স পোর্ট, আফতাব অটোমোবাইলস, দেশবন্ধু পলিমার, শার্প ইন্ডাস্ট্রিজ, বিডিকম, লাভেলো আইস্ক্রিম, ফু-ওয়াং সিরামিকস, এমএল ডাইং, সাফকো স্পিনিং, ফার কেমিক্যাল, ইন্দোবাংলা ফার্মা, সোনালী পেপার, নাভানা সিএনজি এবং ওয়াটা কেমিক্যাল একই সময়ে তৃতীয় প্রান্তিকের (৩১ মার্চ ২০২৬ পর্যন্ত) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী কোম্পানিগুলোর বোর্ড সভা অনুষ্ঠিত হবে—

২৮ এপ্রিল (মঙ্গলবার)
বিকাল ৩:০০ টা— ক্রিস্টাল ইন্স্যুরেন্স

২৯ এপ্রিল (বুধবার)
বিকাল ৪:০০ টা— ঢাকা ডাইং, প্রিমিয়ার সিমেন্ট
বিকাল ৪:৩০ টা— যমুনা অয়েল

৩০ এপ্রিল (বৃহস্পতিবার)
দুপুর ২:৪৫ টা— স্টাইল ক্র্যাফট
বিকাল ৩:০০ টা— সামিট অ্যালায়েন্স পোর্ট, আফতাব অটোমোবাইলস, দেশবন্ধু পলিমার, শার্প ইন্ডাস্ট্রিজ, বিডিকম
বিকাল ৩:৩০ টা— লাভেলো আইস্ক্রিম, ফু-ওয়াং সিরামিকস, এমএল ডাইং, সাফকো স্পিনিং
বিকাল ৪:০০ টা— ফার কেমিক্যাল, ইন্দোবাংলা ফার্মা, সোনালী পেপার, নাভানা সিএনজি
সন্ধ্যা ৬:০০ টা— ওয়াটা কেমিক্যাল

Facebook Comments Box

Posted ৫:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com