নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | 34 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেড (ENVOYTEX) ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (কিউ৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমলেও পরিচালন নগদ প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৫৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪৪ পয়সা।
এছাড়া ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসে ইপিএস দাঁড়িয়েছে ৫ টাকা ৮৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ০৩ পয়সা।
অন্যদিকে, একই সময়ে পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (NOCFPS) উল্লেখযোগ্যভাবে বেড়ে ১৬ টাকা ৮৫ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ২৭ পয়সা।
এদিকে, কোম্পানির আর্থিক অবস্থার সূচক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) ২০২৬ সালের ৩১ মার্চে দাঁড়িয়েছে ৬১ টাকা ২১ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুনে ছিল ৫৮ টাকা ৩২ পয়সা।
সার্বিকভাবে, আলোচিত সময়ে কোম্পানির মুনাফায় কিছুটা চাপ থাকলেও নগদ প্রবাহ ও সম্পদমূল্যে উন্নতির ইতিবাচক চিত্র দেখা গেছে।
Posted ১২:০৫ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.