ব্রেকিং >>
ব্রেকিং >>

মুনাফা বৃদ্ধির ধারায় ব্র্যাক ব্যাংক, শেয়ারহোল্ডারদের জন্য ৩০% ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | 103 বার পঠিত | প্রিন্ট

মুনাফা বৃদ্ধির ধারায় ব্র্যাক ব্যাংক, শেয়ারহোল্ডারদের জন্য ৩০% ডিভিডেন্ড
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসি (BRACBANK) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস শেয়ার (স্টক ডিভিডেন্ড) অন্তর্ভুক্ত রয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১১ জুন ২০২৬ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ মে ২০২৬।

Responsive Ad Banner

প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৯ টাকা ১২ পয়সা, যা আগের বছর ছিল ৬ টাকা ১৮ পয়সা। একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) বেড়ে দাঁড়িয়েছে ৫১ টাকা ৫৬ পয়সা, যা ২০২৪ সালে ছিল ৩৯ টাকা ৩৮ পয়সা।

এছাড়া, সমন্বিত পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ৭২ টাকা ৭২ পয়সা, যা আগের বছরে ছিল ৫৪ টাকা ১৪ পয়সা।

বোনাস শেয়ার ঘোষণার বিষয়ে কোম্পানি জানিয়েছে, ব্যাংকের মূলধন ভিত্তি আরও শক্তিশালী করা এবং ব্যবসার সম্প্রসারণে সহায়তা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বোনাস শেয়ার চলতি বছরের অর্জিত মুনাফা থেকেই প্রদান করা হবে।

কোম্পানি আরও নিশ্চিত করেছে যে, বোনাস শেয়ার কোনো ক্যাপিটাল রিজার্ভ, পুনর্মূল্যায়ন রিজার্ভ বা অবাস্তবায়িত মুনাফা থেকে দেওয়া হচ্ছে না। এছাড়া কোম্পানি প্রতিষ্ঠার আগের আয় বা পরিশোধিত মূলধন হ্রাসের মাধ্যমে এ লভ্যাংশ দেওয়া হয়নি এবং এর ফলে লভ্যাংশ পরবর্তী রিটেইনড আর্নিংস নেতিবাচক হবে না।

সার্বিকভাবে, ব্যাংকটির আর্থিক সূচকে উল্লেখযোগ্য উন্নতির প্রেক্ষিতে বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ১১:৩৯ এএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com