শুক্রবার ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিভিডেন্ড নির্ধারণে বসছে দুই কোম্পানির পর্ষদ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | 132 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড নির্ধারণে বসছে দুই কোম্পানির পর্ষদ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই প্রতিষ্ঠান সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড ডিভিডেন্ড ঘোষণার লক্ষ্যে বোর্ড সভার সময়সূচি নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষণা অনুযায়ী, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৬ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

Responsive Ad Banner

কোম্পানিটির সর্বশেষ আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৫ পয়সা। তবে চলতি বছরের প্রথম তিন প্রান্তিক বা জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ইপিএস হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫১ পয়সা।

অন্যদিকে, এশিয়া ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা আগামী ২২ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ২০২৪ অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এশিয়া ইন্স্যুরেন্সের সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৯৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬১ পয়সা। তবে ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৮ পয়সা।

বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ এই বোর্ড সভাগুলোর মাধ্যমে দুই কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Facebook Comments Box

Posted ৬:০৫ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com