রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্জার অনুমোদনে শেয়ারহোল্ডারদের ইজিএম আহ্বান ওয়ালটনের

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | 61 বার পঠিত | প্রিন্ট

মার্জার অনুমোদনে শেয়ারহোল্ডারদের ইজিএম আহ্বান ওয়ালটনের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি (WALTONHIL) প্রস্তাবিত একীভূতকরণ (মার্জার) সংক্রান্ত রেকর্ড তারিখ ও ইজিএমের সময়সূচি ঘোষণা করেছে।

এর আগে, ২০২৬ সালের ১৫ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (WDIL) এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি (WHIPLC)-এর একীভূতকরণে অনাপত্তিপত্র (No Objection Letter) সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছিল।

Responsive Ad Banner

পরবর্তীতে, ২০২৬ সালের ৯ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ (কোম্পানি ম্যাটার নং-৩১৮/২০২৬) প্রস্তাবিত মার্জার সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় কিছু নির্দেশনা প্রদান করে। ওই নির্দেশনা অনুসরণে ওয়ালটন হাইটেকের পরিচালনা পর্ষদ ১১ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত ৫০তম সভায় এক্সট্রা-অর্ডিনারি জেনারেল মিটিং (ইজিএম) এবং পাওনাদারদের সভার সময়সূচি চূড়ান্ত করে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ইজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ মে ২০২৬। আর শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণের লক্ষ্যে ইজিএম অনুষ্ঠিত হবে ২১ মে ২০২৬ সকাল ১১টায়, যা ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করা হবে।

কোম্পানিটি জানিয়েছে, হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সকল অনুমোদন পাওয়া সাপেক্ষে এই প্রস্তাবিত একীভূতকরণ কার্যকর হবে।

Facebook Comments Box

Posted ৫:৪৫ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com