নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | 3 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহজুড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানি তাদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো—এটলাস বাংলাদেশ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এটলাস বাংলাদেশ:
কোম্পানিটি ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৬৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮২ পয়সা।
এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১ টাকা ১৭ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে তা ছিল ১ টাকা ৩৮ পয়সা।
৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২০ টাকা।
মিরাকল ইন্ডাস্ট্রিজ:
কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ০২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৪ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সা। আগের বছরের একই সময়ে এ লোকসান ছিল ১ টাকা ৬৩ পয়সা।
এছাড়া ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮ টাকা ৯২ পয়সা।
Posted ৬:২৫ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.