শনিবার ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সূচক বাড়লেও কমেছে বাজার মূলধন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | 24 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়লেও কমেছে বাজার মূলধন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে দরপতনের মধ্য দিয়েই শেষ হয়েছে আরও একটি সপ্তাহ। বিদায়ী সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার ফলে বাজার মূলধন কমেছে ৭৩৭ কোটি টাকা। যদিও এ সময়ে সবকটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী ছিল এবং গড় লেনদেনেও কিছুটা বৃদ্ধি দেখা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন সূচক বেড়েছে। তবে মোট হিসাবে দাম কমা কোম্পানির সংখ্যা বেড়ে যাওয়ায় বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারদর বাড়ার কারণে সামগ্রিক সূচকে ইতিবাচক প্রবণতা দেখা যায়।

Responsive Ad Banner

ডিএসইতে সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৮টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২২০টির দর কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৬৬২ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭৩৭ কোটি টাকা। এর আগের সপ্তাহে বাজার মূলধনে বড় ধরনের পতন ঘটে, যেখানে কমে ১৭ হাজার ৫১৩ কোটি টাকা।

বাজার মূলধন কমলেও মূল্যসূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে ৩৭ দশমিক ৯৬ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে এই সূচক ১৪৮ দশমিক ৬৬ পয়েন্ট বা ২.৭৭ শতাংশ কমেছিল।

একই সময়ে ডিএসই-৩০ সূচক বেড়েছে ২১ দশমিক ৮৫ পয়েন্ট বা ১.১০ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি ৮৫ দশমিক ৮৯ পয়েন্ট বা ৪.১৬ শতাংশ কমেছিল।

এছাড়া শরিয়াহভিত্তিক ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ৬০ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ বেড়েছে। এর আগের সপ্তাহে সূচকটি ১৯ দশমিক ৪৮ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

লেনদেনের দিক থেকেও সপ্তাহটি ছিল কিছুটা ইতিবাচক। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৬৯ কোটি ৬৫ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে ছিল ৬৬৮ কোটি ৩৪ লাখ টাকা। অর্থাৎ গড় লেনদেন বেড়েছে ১ কোটি ৩১ লাখ টাকা বা ০.২০ শতাংশ।

Facebook Comments Box

Posted ৬:০৫ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com