নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | 20 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৫-০৯ এপ্রিল, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেছে। ডিএসইর সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকার শীর্ষে রয়েছে বিডি অটোকারস লিমিটেড (BDAUTOCA)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ২২ দশমিক ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের সপ্তাহে শেয়ারটির দর ছিল ১৮১ টাকা ১০ পয়সা, যা বেড়ে বিদায়ী সপ্তাহে দাঁড়িয়েছে ২২২ টাকায়।
দ্বিতীয় স্থানে রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড (KDSALTD)। কোম্পানিটির শেয়ারদর ২১ দশমিক ৯৮ শতাংশ বেড়ে ৪১ টাকা ৪০ পয়সা থেকে উন্নীত হয়ে হয়েছে ৫০ টাকা ৫০ পয়সা।
তৃতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড (ACMEPL)। কোম্পানিটির শেয়ারদর ১৯ দশমিক ০৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২১ টাকা থেকে বেড়ে হয়েছে ২৫ টাকায়।
চতুর্থ স্থানে রয়েছে বিডি ল্যাম্পস লিমিটেড (BDLAMPS)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১৭ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ১৪০ টাকা ২০ পয়সা থেকে দাঁড়িয়েছে ১৬৪ টাকা ৭০ পয়সায়।
পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স (BNICL)। কোম্পানিটির শেয়ারদর ১৬ দশমিক ০১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৩ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৭৩ টাকা ৯০ পয়সা।
ষষ্ঠ স্থানে রয়েছে বেঙ্গল উইন্ডোসোর (BENGALWTL)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১৫ দশমিক ৯৬ শতাংশ বেড়ে ১৮ টাকা ৮০ পয়সা থেকে দাঁড়িয়েছে ২১ টাকা ৮০ পয়সায়।
সপ্তম স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম পিএলসি (LOVELLO)। কোম্পানিটির শেয়ারদর ১৫ দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৭ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৭৮ টাকা ৩০ পয়সা।
অষ্টম স্থানে রয়েছে সেনা ইন্স্যুরেন্সে (SIPLC)। কোম্পানিটির শেয়ারদর ১৫ দশমিক ১০ শতাংশ বেড়ে ৬২ টাকা ৯০ পয়সা থেকে দাঁড়িয়েছে ৭২ টাকা ৪০ পয়সায়।
নবম স্থানে রয়েছে হামিদ ফেব্রিক্স (HFL)। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৪ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২ টাকা ১০ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৩ টাকা ৯০ পয়সা।
তালিকার দশম স্থানে রয়েছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড (APEXSPINN)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১৪ দশমিক ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২১৬ টাকা ৮০ পয়সা থেকে উন্নীত হয়ে হয়েছে ২৪৮ টাকায়।
Posted ৫:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan
.
.