মঙ্গলবার ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

২,৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ | 18 বার পঠিত | প্রিন্ট

২,৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিটি ব্যাংক পিএলসিকে ১ হাজার ২০০ কোটি টাকা মূল্যের সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে। পাশাপাশি জামুনা ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের বিদ্যমান বন্ডের মেয়াদ বাড়ানোর অনুমোদনও দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৭তম কমিশন সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

Responsive Ad Banner

সিটি ব্যাংকের বন্ড অনুমোদন

বিএসইসির অনুমোদন অনুযায়ী, সিটি ব্যাংক পিএলসি ৭ বছর মেয়াদি ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুলি পেইড-আপ, ফুলি রিডিমেবল, কুপন বিয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যু করতে পারবে। বন্ডটির মূল্য ১ হাজার ২০০ কোটি টাকা।

এ বন্ডের কুপন রেট নির্ধারণ হয়েছে রেফারেন্স রেট (৬ মাস মেয়াদি বেসরকারি ব্যাংকের এফডিআর সুদের গড় হার) এর সঙ্গে ৩ শতাংশ মার্জিন যোগ করে।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে ইস্যু করা হবে। এতে বিনিয়োগ করতে পারবেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, ব্যক্তিগত বিনিয়োগকারী এবং মিউচ্যুয়াল ফান্ড। প্রতি ইউনিটের অভিহিত মূল্য রাখা হয়েছে ১০ লাখ টাকা।

উল্লেখ্য, এই বন্ড থেকে সংগৃহীত অর্থ সিটি ব্যাংক তাদের করপোরেট, রিটেইল ও এসএমই খাতে ঋণ বিতরণে ব্যবহার করবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে থাকছে ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। আর অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)-এ তালিকাভুক্ত হবে।

জামুনা ব্যাংকের বন্ডের মেয়াদ বৃদ্ধি

কমিশন জামুনা ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকা মূল্যের ‘নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুলি রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড’-এর মেয়াদ বৃদ্ধির আবেদনও অনুমোদন করেছে। বন্ডটির মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বন্ডটির অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।

ট্রাস্ট ব্যাংকের বন্ডের মেয়াদ বৃদ্ধি

একই সভায় ট্রাস্ট ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকা মূল্যের ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড VIII’-এর মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এই বন্ডের মেয়াদও ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ ক্ষেত্রেও বন্ডের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকছে।

 

Facebook Comments Box

Posted ৬:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com