মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণবন্ত শেয়ারবাজার গড়তে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার বিএসইসি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ মার্চ ২০২৬ | 62 বার পঠিত | প্রিন্ট

প্রাণবন্ত শেয়ারবাজার গড়তে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার বিএসইসি চেয়ারম্যানের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক, ৩১ মার্চ ২০২৬: দেশের শেয়ারবাজারকে আরও টেকসই ও প্রাণবন্ত করে গড়ে তোলার লক্ষ্যে সকল অংশীজনকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

রোববার (২৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ঈদুল ফিতর পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, শেয়ারবাজারের উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাজারকে স্থিতিশীল ও গতিশীল রাখতে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Responsive Ad Banner

অনুষ্ঠানে কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।

বিএসইসির মুখপাত্র ও পরিচালক আবুল কালামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

এতে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি), দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), সিএফএ সোসাইটি এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ)-এর প্রতিনিধিসহ শীর্ষ ব্রোকার হাউজ, মার্চেন্ট ব্যাংক, ইস্যুয়ার কোম্পানি ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৮:২৮ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com