মঙ্গলবার ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ডিভিডেন্ড বিতরণের পরপরই ক্যাটাগরি ফেরত পেল আলহাজ্ব টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ | 20 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড বিতরণের পরপরই ক্যাটাগরি ফেরত পেল আলহাজ্ব টেক্সটাইল
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক, ৩১ মার্চ ২০২৬: মাত্র এক দিনের ব্যবধানে আগের অবস্থানে ফিরে এসেছে পুঁজিবাজারের বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটি আজ আবারও ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে, যা গতকাল ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০২৪ সালের ২০ মে জারি করা নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করতে ব্যর্থ হওয়ায় গতকাল কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। এর ফলে সোমবার (৩০ মার্চ) থেকে আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হয়।

Responsive Ad Banner

কিন্তু আজ নির্ধারিত ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন করায় কোম্পানিটি আগের ক্যাটাগরিতে ফিরে এসেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এতে ৫ শতাংশ নগদ (ক্যাশ) এবং ৩৫ শতাংশ বোনাস (স্টক) ডিভিডেন্ড রয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com