রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মার্জার প্রক্রিয়ায় আরেক ধাপ এগোল ওয়ালটন, বিএসইসির ‘নো অবজেকশন’ জারি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬ | 18 বার পঠিত | প্রিন্ট

মার্জার প্রক্রিয়ায় আরেক ধাপ এগোল ওয়ালটন, বিএসইসির ‘নো অবজেকশন’ জারি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি Walton Hi-Tech Industries PLC তাদের প্রস্তাবিত একীভূতকরণ (মার্জার) পরিকল্পনার বিষয়ে Bangladesh Securities and Exchange Commission (BSEC)-এর কাছ থেকে ‘নো অবজেকশন’ পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি পূর্বে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে পরিচালনা পর্ষদের বৈঠকে Walton Digi-Tech Industries Ltd. (WDIL)-কে Walton Hi-Tech Industries PLC (WHIPLC)-এর সঙ্গে একীভূত করার একটি স্কিম অনুমোদনের সিদ্ধান্ত জানায়। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ১৫ মার্চ ২০২৬ তারিখে প্রস্তাবিত মার্জার বিষয়ে ‘নো অবজেকশন’ জারি করেছে।

Responsive Ad Banner

তথ্য অনুযায়ী, প্রস্তাবিত এই মার্জারে Walton Digi-Tech Industries Ltd. অধিগৃহীত প্রতিষ্ঠান (Acquiree) হিসেবে এবং Walton Hi-Tech Industries PLC অধিগ্রহণকারী প্রতিষ্ঠান (Acquirer) হিসেবে থাকবে।

তবে এই একীভূতকরণ কার্যকর হওয়ার জন্য এখনও কয়েকটি আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। এর মধ্যে রয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগের অনুমোদন, কোম্পানির ঋণদাতা ও সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতি এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন।

প্রয়োজনীয় সব অনুমোদন পাওয়া সাপেক্ষে ওয়ালটন ডিজি-টেককে ওয়ালটন হাইটেকের সঙ্গে একীভূত করার প্রক্রিয়া সম্পন্ন হবে।

Facebook Comments Box

Posted ৬:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com