শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্যবসা বিস্তারে গতি, দ্বিতীয় প্রান্তিকে আর্থিক সূচকে উত্থান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | 81 বার পঠিত | প্রিন্ট

ব্যবসা বিস্তারে গতি, দ্বিতীয় প্রান্তিকে আর্থিক সূচকে উত্থান
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতের প্রতিষ্ঠান এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড (ASIATICLAB) ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর–ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক তথ্যে দেখা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটির আয়, মুনাফা ও নগদ প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৩৪ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে (অক্টোবর–ডিসেম্বর ২০২৪) ইপিএস ছিল মাত্র ৭২ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

Responsive Ad Banner

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ সময়ে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই–ডিসেম্বর ২০২৪) এই ইপিএস ছিল ৯৬ পয়সা।

এদিকে কোম্পানিটির অপারেটিং কার্যক্রম থেকে নগদ প্রবাহেও উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। জুলাই–ডিসেম্বর ২০২৫ সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো বা এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৪ টাকা ১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ৮৭ পয়সা।

সম্পদমূল্য সূচকেও উন্নতির প্রতিফলন দেখা গেছে। পুনর্মূল্যায়ন উদ্বৃত্তসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৬ টাকা ৭ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুনে ছিল ৫৪ টাকা ৮ পয়সা।

অন্যদিকে, পুনর্মূল্যায়ন উদ্বৃত্ত ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে দাঁড়িয়েছে ৪২ টাকা ৮৫ পয়সা, যেখানে আগের প্রান্তিক শেষে, অর্থাৎ ৩০ জুন ২০২৫ তারিখে তা ছিল ৪০ টাকা ৮৫ পয়সা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারপ্রতি আয় বৃদ্ধির পেছনে কর পরবর্তী নিট মুনাফা বৃদ্ধি, স্থগিত কর আয়ের (ডিফার্ড ট্যাক্স ইনকাম) উন্নতি এবং বিক্রয় আয়ের প্রবৃদ্ধি প্রধান ভূমিকা রেখেছে। পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ নীতির অংশ হিসেবে নতুন বিপণন এলাকা স্থাপন করে নতুন বাজারে বিক্রয় কার্যক্রম জোরদার করাও এই প্রবৃদ্ধিতে সহায়ক হয়েছে।

এছাড়া ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কর পরবর্তী নিট মুনাফা সংযোজনের ফলে পুনর্মূল্যায়ন উদ্বৃত্তসহ ও উদ্বৃত্ত ছাড়া—উভয় ক্ষেত্রেই শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে কোম্পানিটি জানিয়েছে।

অপারেটিং ক্যাশ ফ্লো বৃদ্ধির বিষয়ে কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, আলোচ্য সময়ে গ্রাহকদের কাছ থেকে আদায় বৃদ্ধি পাওয়ায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত মেয়াদে এনওসিএফপিএস উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় স্পষ্ট অগ্রগতি নির্দেশ করে।

Facebook Comments Box

Posted ১০:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com