মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ইতিবাচক ধারায় শেয়ারবাজার, দুই দিনেই স্পষ্ট সক্রিয়তা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ | 69 বার পঠিত | প্রিন্ট

ইতিবাচক ধারায় শেয়ারবাজার, দুই দিনেই স্পষ্ট সক্রিয়তা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিনের আতঙ্ক ও অনিশ্চয়তা কাটিয়ে ধীরে ধীরে প্রত্যাশা পূরণের পথে এগোচ্ছে দেশের শেয়ারবাজার। সময়ের সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসায় বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ বাড়ছে। সম্ভাব্য আগামী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজেও শেয়ারবাজার ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় বিনিয়োগকারীদের একটি অংশের প্রত্যাশা—ক্ষমতায় এলে তার উদ্যোগে পুঁজিবাজারে আবারও আগের সোনালি দিন ফিরতে পারে। এই ধারণা থেকেই বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হচ্ছেন, যার প্রতিফলন টানা দুই দিনের লেনদেনে দেখা যাচ্ছে।

এর ধারাবাহিকতায় আগের দিনের মতো আজও (১৯ জানুয়ারি ২০২৬) সূচকের উত্থানের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ লেনদেনের শুরু থেকেই সূচক ছিল ঊর্ধ্বমুখী। পুরো লেনদেন সময়জুড়ে সূচকের স্বাভাবিক ও ইতিবাচক প্রবণতা বজায় থাকায় দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯১ দশমিক ৬৭ পয়েন্টে। এদিন অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস সূচক ১৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩ দশমিক ৫৫ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ২৫ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৪ দশমিক ৯৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৬৮টির শেয়ারের দর বেড়েছে, ৭২টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের চিত্রেও ছিল উত্থান। এদিন ডিএসইতে প্রায় ৫৯৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৪৭৪ কোটি ৯ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ১৯১ কোটি ৩১ লাখ টাকা।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ (সিএসই) আজ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ১২ কোটি ৩৩ লাখ টাকা। আগের দিন সেখানে লেনদেন হয়েছিল ৭ কোটি ৪৫ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৮টির, কমেছে ৩৭টির এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৭ দশমিক ৬০ পয়েন্টে। আগের কর্মদিবসে এই সূচক ১৮৪ দশমিক ৯৭ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৩:০৪ অপরাহ্ণ | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com