বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মিশ্র লেনদেনেও সূচকের উত্থান, বাজারে আশাবাদের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | 63 বার পঠিত | প্রিন্ট

মিশ্র লেনদেনেও সূচকের উত্থান, বাজারে আশাবাদের ইঙ্গিত
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনের শুরু থেকেই সূচকে ওঠানামা চলায় বাজারে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যায়। তবে দুপুর ১২টার পর থেকে সেই অস্থিরতা ধীরে ধীরে কমে আসে এবং দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সামান্য ঊর্ধ্বমুখী অবস্থানে লেনদেন শেষ করে। অপর দুই সূচকের মধ্যে একটি সূচক সামান্য কমলেও অন্যটি বৃদ্ধি পেয়েছে। যদিও অধিকাংশ শেয়ারের দর কমেছে এবং টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে, তবুও বাজার সংশ্লিষ্টরা পরিস্থিতিকে নেতিবাচক হিসেবে দেখছেন না।

বাজার সংশ্লিষ্টদের মতে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেয়ারবাজারে এ ধরনের মিশ্র ও অস্থির চিত্র স্বাভাবিক। আজকের লেনদেনেও শুরুতে কিছুটা চাপ থাকলেও দিনশেষে সূচক বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এ অবস্থায় ধৈর্য ধরে বাজার পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন তারা।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪২ দশমিক ০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন শরিয়াহ সূচক ডিএসইএস ০ দশমিক ৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৭ দশমিক ৯০ পয়েন্টে। অন্যদিকে ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ১ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৭ দশমিক ৭৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪০টির শেয়ার দর বেড়েছে, ১৭৫টির দর কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে সোমবার মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৩৫২ কোটি ৪৯ লাখ টাকা। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪১২ কোটি ২৮ লাখ টাকা। ফলে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৫৯ কোটি ৭৯ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার ও ইউনিট মিলিয়ে ৭ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন সেখানে লেনদেন হয়েছিল ৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৩টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫৭ দশমিক ০৬ পয়েন্টে। আগের কর্মদিবসে এই সূচক ১২০ দশমিক ৫৫ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ৬:০৪ অপরাহ্ণ | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com