শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসির অনুমোদনে ৭ বছর মেয়াদি বন্ড ইস্যু করবে ইস্টার্ন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ | 117 বার পঠিত | প্রিন্ট

বিএসইসির অনুমোদনে ৭ বছর মেয়াদি বন্ড ইস্যু করবে ইস্টার্ন ব্যাংক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেড। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পাওয়ার পর ব্যাংকটি সাত বছর মেয়াদি এই বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহে যাচ্ছে। প্রাপ্ত অর্থ ব্যাংকের টিয়ার-টু ক্যাপিটাল শক্তিশালী করতে ব্যবহৃত হবে, যা আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।

কমিশন সূত্র জানায়, আজ বুধবার অনুষ্ঠিত বিএসইসির ৯৮৮তম কমিশন সভায় ইস্টার্ন ব্যাংকের বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

Responsive Ad Banner

অনুমোদিত বন্ডটি নন-কনভার্টিবল ও আনসিকিউরড প্রকৃতির। এটি ফ্লোটিং রেটভিত্তিক, সম্পূর্ণ রিডিমেবল কুপনযুক্ত সাব-অর্ডিনেটেড বন্ড হিসেবে ইস্যু করা হবে। বন্ডটির কুপন হার নির্ধারণ করা হয়েছে রেফারেন্স রেটের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ যোগ করে। এর মেয়াদ হবে সাত বছর।

প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে এই বন্ড করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক, বীমা কোম্পানি এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছে অফার করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স। আর ইস্যুর অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:২৯ অপরাহ্ণ | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com