বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ | 77 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৭-১১ ডিসেম্বর, ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৪ কোটি ৭৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS)-এর শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ২৭ কোটি ৭১ লাখ ৬০ হাজার টাকা, এ সময় শেয়ারটির বাজারদর ছিল ৩৬৮ টাকা।

Responsive Ad Banner

দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড (PTL)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ২০ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকার, শেয়ারটির শেষ দর ছিল ৫৩ টাকা।

গ্রামীণফোন লিমিটেড (GP) অবস্থান করেছে তৃতীয় স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ৯ কোটি ৪৮ লাখ টাকা, শেয়ারদর ছিল ২৬৫ টাকা ৫০ পয়সা।

জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GQBALLPEN) ছিল চতুর্থ স্থানে। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৫ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৪৩৫ টাকা ৮০ পয়সা।

পঞ্চম স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (SQURPHARMA)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৪ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকার, শেয়ারটির শেষ দাম ছিল ২০১ টাকা ৪০ পয়সা।

ষষ্ঠ অবস্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড (ASIATICLAB)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৪ কোটি ৩ লাখ টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৫৬ টাকা ৫০ পয়সা।

শ্যামপুর সুগার মিলস লিমিটেড (SHYAMPSUG) ছিল সপ্তম স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকার, শেয়ারটির দাম ছিল ২০২ টাকা ৫০ পয়সা।

অষ্টম স্থানে রয়েছে ডোমিনেজ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (DOMINAGE)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারটির শেষ দর ছিল ২৮ টাকা ৩০ পয়সা।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (BERGERPBL) নবম স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৩ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা, শেয়ারটির দাম ছিল ১,৪০৮ টাকা ৬০ পয়সা।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (SONALILIFE)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ২ কোটি ৯৪ লাখ টাকা, শেয়ারটির শেষ দর ছিল ৬৪ টাকা ৪০ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com