বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইপিএস বৃদ্ধি পেল মুন্নু সিরামিকসের, এনওসিএফপিএস নেমে গেছে ঋণাত্মকে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | 148 বার পঠিত | প্রিন্ট

ইপিএস বৃদ্ধি পেল মুন্নু সিরামিকসের, এনওসিএফপিএস নেমে গেছে ঋণাত্মকে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮ পয়সা। অর্থাৎ, বছরে তুলনামূলকভাবে ইপিএস বৃদ্ধি পেয়েছে।

Responsive Ad Banner

তবে একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) নেমে এসেছে মাইনাস ৭৮ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল ২৬ পয়সা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ৩৯ পয়সা।

Facebook Comments Box

Posted ৮:২১ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com