বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কঠোর বিএসইসি, শেয়ার কারসাজিতে ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | 205 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কঠোর বিএসইসি, শেয়ার কারসাজিতে ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান নিউলাইন ক্লোথিংস লিমিটেড-এর শেয়ার কারসাজির ঘটনায় বড় ধরনের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ার কারসাজির প্রমাণ মেলায় ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১৩ কোটি ৩৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির ৯৭২তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিশন জানায়, দীর্ঘ তদন্ত শেষে প্রমাণিত হয় যে, নির্দিষ্ট কিছু বিনিয়োগকারী নিউলাইন ক্লোথিংসের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে কারসাজিতে জড়িত ছিলেন।

Responsive Ad Banner

তদন্তে কী বেরিয়ে এলো
বিএসইসি সূত্র জানায়, ২০২১ সালের ২৪ মে থেকে ৫ জুলাই পর্যন্ত সময়ে নিউলাইন ক্লোথিংসের শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে তদন্ত চালানো হয়। তদন্তে দেখা যায়, কয়েকজন বিনিয়োগকারী পরিকল্পিতভাবে বাজার প্রভাবিত করে শেয়ারের দর বাড়ান এবং বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেন।

কারা কত জরিমানা গুনলেন
শেয়ার কারসাজির দায়ে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা হলেন—

রিয়াজ মাহমুদ – ১ কোটি ১৪ লাখ টাকা

আবুল বাশার – ৪ কোটি ২ লাখ টাকা

সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং – ৪ কোটি ২৮ লাখ টাকা

মো. সেলিম – ১ কোটি ৬৯ লাখ টাকা

মো. জামিল – ২ কোটি ২০ লাখ টাকা

মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৩ লাখ টাকা।

বাজার সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া
পুঁজিবাজার বিশ্লেষকরা মনে করছেন, শেয়ার কারসাজি রোধে বিএসইসি’র এই কঠোর পদক্ষেপ বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এ ধরনের ব্যবস্থা আস্থার পরিবেশ তৈরি করবে এবং ভবিষ্যতে কারসাজির সঙ্গে যুক্তদের জন্য একটি কঠোর সতর্কবার্তা হয়ে থাকবে।

 

Facebook Comments Box

Posted ৯:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com