রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

লেনদেনে গতি ফিরল, বাজার মূলধনে বড় ধাপ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩০ আগস্ট ২০২৫ | 260 বার পঠিত | প্রিন্ট

লেনদেনে গতি ফিরল, বাজার মূলধনে বড় ধাপ
Responsive Ad Banner

বাজার মূলধনে গত সপ্তাহে যোগ হয়েছে ১০ হাজার কোটি টাকারও বেশি। শেয়ারবাজারে বড় উত্থান দেখা গেছে টানা দুই সপ্তাহের পতনের পর। লেনদেনের গতি বেড়েছে ২৬ শতাংশের বেশি, আর প্রধান সূচক বেড়েছে প্রায় ১৫০ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ২৬৮টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টির, আর ২৩টির দাম অপরিবর্তিত ছিল। এতে সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি টাকা, যা আগের সপ্তাহের ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি টাকার তুলনায় ১০ হাজার ১৭৫ কোটি টাকা বা ১ দশমিক ৪৪ শতাংশ বেশি। এর আগে টানা দুই সপ্তাহে বাজার মূলধন কমেছিল ৬ হাজার ৮৯৮ কোটি টাকা।

Responsive Ad Banner

মূলধনের পাশাপাশি সূচকেও বড় উত্থান হয়েছে। ডিএসইএক্স সূচক সপ্তাহজুড়ে বেড়েছে ১৪২ দশমিক ৯৯ পয়েন্ট বা ২ দশমিক ৬৬ শতাংশ, যা আগের সপ্তাহের ২৪ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ৪৬ শতাংশের তুলনায় অনেক বেশি।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ বেড়েছে ৬৭ দশমিক ৫৫ পয়েন্ট বা ৩ দশমিক ২৩ শতাংশ (আগের সপ্তাহে ১৫ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ)। ইসলামী শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসই শরিয়াহ বেড়েছে ২৬ দশমিক ৮৬ পয়েন্ট বা ২ দশমিক ২৮ শতাংশ (আগের সপ্তাহে ১৭ দশমিক ১৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৮ শতাংশ)।

লেনদেনের ক্ষেত্রেও বড় উত্থান হয়েছে। ডিএসইতে সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৫ কোটি ৯১ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৯০৭ কোটি ১৩ লাখ টাকার তুলনায় ২৩৮ কোটি ৭৮ লাখ টাকা বা ২৬ দশমিক ৩২ শতাংশ বেশি।

 

Facebook Comments Box

Posted ৪:০৪ অপরাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com