বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৯৫ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ | 207 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৯৫ কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২০-২৪ জুলাই ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯৫ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো — ব্যাংক এশিয়া, ম্যারিকো বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), সাউথইস্ট ব্যাংক, লভেলো আইস্ক্রিম, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস।

Responsive Ad Banner

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ১১ কোটি ৬৯ লাখ টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ম্যারিকোর, যার লেনদেনের পরিমাণ ১০ কোটি ৮৩ লাখ ৩০ হাজার টাকা।

ব্র্যাক ব্যাংকের লেনদেন হয়েছে ৯ কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকা।

এশিয়াটিক ল্যাবরেটরিজের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৭ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা।

খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের লেনদেন হয়েছে ৬ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকা।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) লেনদেন হয়েছে ৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা।

সাউথইস্ট ব্যাংকের ব্লক লেনদেন হয়েছে ৪ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা।

লভেলো আইস্ক্রিমের শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৩০ হাজার টাকা।

শেফার্ড ইন্ডাস্ট্রিজের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা।

তালিকার শেষ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ব্লক লেনদেন হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ১০:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com