ডিএসই-৩০ সূচকে নতুন ৩ কোম্পানি, বাদ ৩টি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ জুলাই ২০২৫ | 344 বার পঠিত | প্রিন্ট

ডিএসই-৩০ সূচকে নতুন ৩ কোম্পানি, বাদ ৩টি প্রতিষ্ঠান
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গুরুত্বপূর্ণ সূচক ডিএসই-৩০–এ তিনটি নতুন কোম্পানি যুক্ত হয়েছে এবং তিনটি কোম্পানি সূচক থেকে বাদ পড়েছে। আগামী ২০ জুলাই থেকে এই পরিবর্তন কার্যকর হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

ডিএসইর সূচক কমিটির তত্ত্বাবধানে ২০২৫ সালের প্রথম ছয় মাসের পারফরম্যান্স ও অন্যান্য মানদণ্ড পর্যালোচনা করে এ সমন্বয় করা হয়েছে।

Responsive Ad Banner

ডিএসই-৩০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো: হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ, লাভেলো আইসক্রীম ও লিন্ডে বাংলাদেশ। অন্যদিকে এই সূচক থেকে বাদ পড়েছে মেঘনা পেট্রোলিয়াম, বিএসআরএম লিমিটেড ও পাওয়ার গ্রীড।

প্রতিটি ছয় মাস অন্তর ডিএসই-৩০ সূচক পুনর্মূল্যায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে বাজারের সেরা মানের কোম্পানিগুলো তুলে ধরাই এ সমন্বয়ের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে ডিএসই।

Facebook Comments Box

Posted ৮:০৮ পিএম | বুধবার, ০৯ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com