নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ মে ২০২৫ | 200 বার পঠিত | প্রিন্ট
আজ ২৫ মে’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৮ কোম্পানির মোট ৯ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ফাইন ফুডস, উত্তরা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সি পার্ল বিচ রিসোর্ট এবং আইএফআইসি ব্যাংক। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস। এদিন কোম্পানিটির ২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
উত্তরা ব্যাংক ১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সি পার্ল বিচ রিসোর্ট ১ কোটি ৭ লাখ এবং আইএফআইসি ব্যাংক ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৫:১৬ অপরাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.