রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ মে ২০২৫ | 207 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ৭ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ওাগামী ২১ মে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং সিটি ব্যাংক। রেকর্ড ডেটের কারণে আগামী ২২ মে এই ৭ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডে ঘোষণা করেছে।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ২২ পয়সা।

আলোচ্য অর্থবছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৮ টাকা ৩ পয়সা। আগের বছর যা ছিল ১০ টাকা ৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯ পয়সা।

আগামী ২৫ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩১ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ১১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ২৭ পয়সা।

কোম্পানিটি আগামী ২৫ জুন, ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ২২ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৯১ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৯৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জুলাই, ২০২৫ তারিখে সকাল সাড়ে ১১টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

সিটি ব্যাংক পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ এবং ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৫৩ পয়সা, যা আগের বছর ছিল ৪ টাকা ৭৪ পয়সা।

ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬৬ টাকা ৪৪ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৯০ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৭২ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুন, ২০২৫ তারিখে বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

মিডল্যান্ড ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ ক্যাশ এবং ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড।

২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ২৭ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ২৮ পয়সা।

ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১০ টাকা ৭০ পয়সা, যা আগের বছর ছিল ১০ টাকা ৭৩ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ১২ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ জুন, ২০২৫ তারিখে সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

ডাচ-বাংলা ব্যাংক পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ৫ টাকা ৩৯ পয়সা, যা আগের বছর ছিল ৯ টাকা ১২ পয়সা।

ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪১ টাকা ৯১ পয়সা, যা আগের বছর ছিল ১১ টাকা ৮ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৭২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুন, ২০২৫ তারিখে বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

পূবালী ব্যাংক পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ এবং ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ৬ টাকা ৭৪ পয়সা, যা আগের বছর ছিল ৬ টাকা ১ পয়সা (রিস্টেটেড)।

ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬১ টাকা ১ পয়সা, যা পূর্ববর্তী বছরে ছিল ৩ টাকা ৬ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ২৩ পয়সা।

ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুন, ২০২৫ তারিখে সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:১০ অপরাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com