সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ মে ২০২৫ | 192 বার পঠিত | প্রিন্ট

৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পাঁচটি কোম্পানি চলতি অর্থবছরের (২০২৫) প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে কোম্পানিগুলোর শেয়ারপ্রতি আয় (ইপিএস), ক্যাশ ফ্লো এবং সম্পদমূল্যে মিশ্র চিত্র দেখা গেছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি:
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৯০ পয়সা, যা আগের বছরের একই সময়ের ৮৫ পয়সার চেয়ে বেশি। এ সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (Cash Flow) দাঁড়িয়েছে ১ টাকা ১৬ পয়সা, যা আগের বছর ছিল ৭৯ পয়সা।
৩১ মার্চ ২০২৫ তারিখে শেয়ারপ্রতি সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৫ পয়সা।

Responsive Ad Banner

সিকদার ইন্স্যুরেন্স পিএলসি:
প্রথম প্রান্তিকে কোম্পানিটির EPS বেড়ে হয়েছে ২১ পয়সা, যা আগের বছর ছিল ১৯ পয়সা। তবে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো কমে দাঁড়িয়েছে ১৮ পয়সায়, যেখানে আগের বছর ছিল ৫৭ পয়সা।
এনএভিপিএস হয়েছে ১০ টাকা ৫৭ পয়সা।

অগ্রণী ইন্স্যুরেন্স পিএলসি:
এই প্রান্তিকে কোম্পানিটির EPS কমে হয়েছে ৩৫ পয়সা, আগের বছরে ছিল ৫০ পয়সা। তবে ক্যাশ ফ্লো মাইনাস থেকে পজিটিভ হয়ে দাঁড়িয়েছে ৮ পয়সায়, যেখানে আগের বছর ছিল মাইনাস ৩৪ পয়সা।
এনএভিপিএস হয়েছে ২০ টাকা ২২ পয়সা।

রূপালী ইন্স্যুরেন্স পিএলসি:
প্রথম প্রান্তিকে কোম্পানিটির EPS হয়েছে ৪০ পয়সা, আগের বছর ছিল ৩৬ পয়সা। ক্যাশ ফ্লো কমে দাঁড়িয়েছে ৬ পয়সায়, যা আগের বছর ছিল ১০ পয়সা।
৩১ মার্চ ২০২৫ তারিখে এনএভিপিএস হয়েছে ১৯ টাকা ৫৯ পয়সা।

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি:
প্রথম প্রান্তিকে কোম্পানিটির EPS কমে হয়েছে ৪২ পয়সা, আগের বছর ছিল ৪৫ পয়সা। ক্যাশ ফ্লোও কমে দাঁড়িয়েছে ৬ পয়সায়, আগের সময়ে যা ছিল ১০ পয়সা।
এনএভিপিএস হয়েছে ১৯ টাকা ৫৯ পয়সা।

বিনিয়োগকারীদের মতে, বীমা খাতের আয় ও ক্যাশ ফ্লোতে ওঠানামা থাকলেও বেশিরভাগ কোম্পানির এনএভিপিএস ইতিবাচক রয়েছে। তবে নগদ প্রবাহে দুর্বলতা সামগ্রিকভাবে বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box

Posted ১২:২৬ অপরাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com