বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইতে সপ্তাহজুড়ে নজরকাড়া দরবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ মে ২০২৫ | 236 বার পঠিত | প্রিন্ট

ডিএসইতে সপ্তাহজুড়ে নজরকাড়া দরবৃদ্ধি
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সপ্তাহ (০৪-০৮ মে ২০২৫) শেষে শীর্ষ দর বৃদ্ধিকারী কোম্পানির তালিকায় শীর্ষস্থান দখল করেছে বারাকা পতেঙ্গা পাওয়ার। ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৭.৮৪ শতাংশ। আগের সপ্তাহে ১০ টাকা ২০ পয়সা দরে লেনদেন শেষ হলেও, বিদায়ী সপ্তাহের শেষে তা বেড়ে দাঁড়ায় ১৬ টাকা ১০ পয়সায়। এক সপ্তাহে দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা।

Responsive Ad Banner

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বারাকা পাওয়ার। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৯ টাকা ৩০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৩৪.৪১ শতাংশ।

দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২০ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৬ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ২৮.৩৭ শতাংশ।

অন্যদিকে, দর বৃদ্ধির তালিকায় আরও রয়েছে—

  • আইসিবি সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড – ২৪.০৭%

  • আইএসএন – ২২.২৬%

  • এসএমইএলএলইসি মিউচুয়াল ফান্ড – ২০.৬৯%

  • আইএফআইসি মিউচুয়াল ফান্ড – ২০.৫৯%

  • সিএপিএমআইবিবিএল মিউচুয়াল ফান্ড – ১৯.২৩%

  • প্রোগ্রেসিভ লাইফ – ১৭.১১%

  • ব্যাংক এশিয়া – ১৬.৫৬%

এই তালিকায় মিউচুয়াল ফান্ডগুলোর আধিক্য এবং বারাকা গ্রুপভুক্ত কোম্পানির সক্রিয় অবস্থান বিনিয়োগকারীদের নজর কেড়েছে।

Facebook Comments Box

Posted ৩:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com