সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

পতন দিয়ে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ | 146 বার পঠিত | প্রিন্ট

পতন দিয়ে সপ্তাহ শুরু
Responsive Ad Banner

আজ ১৩ এপ্রিল’২৫ সূচকের পতন দিযে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু বেলা ১১টা ১০ মিনিট পর থেকে সূচকের একটানা পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৮ শতাংশ বা ৩৫.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৯.৬৮ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৬.২১ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১৫.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১১.৯৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯ টির, কমেছে ২৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৯.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৪ কোটি ৫৯ লাখ ৩১ হাজার ৯৩১ টি শেয়ার ১ লাখ ৪২ হাজার ৮৫২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৩১ লাখ ৭৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১০ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ৯.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২০৫.২৩ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৭২.৯৫ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৫.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯২৭.৯০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৪৯ টির, কমেছিল ১৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৭.৭২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ২১ কোটি ৬ লাখ ১১ হাজার ৯৮২ টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ৯৮৮ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৪০ কোটি ১৬ লাখ ৪২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১২৫ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৬ শতাংশ বা ৩৮.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৭০.৮৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬ টির, কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ২ লাখ ৫৩ হাজার ৪৪১ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১০ অপরাহ্ণ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com