বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এস আলম পরিবারের ৯০ বিঘা জমি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ | 357 বার পঠিত | প্রিন্ট

এস আলম পরিবারের ৯০ বিঘা জমি জব্দের আদেশ
Responsive Ad Banner

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৯০ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৯ এপ্রিল) এ আদেশ দেন। এসব জমির বাজারমূল্য ৩২ কোটি ১০ লাখ টাকা।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের পক্ষে এ আবেদনটি করা হয় এবং শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

Responsive Ad Banner

এ আদেশে বলা হয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস এবং অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে। তদন্তে তাদের নামে থাকা এসব সম্পদের খোঁজ পাওয়া গেছে, তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব সম্পদ জব্দ করা আবশ্যক।

এছাড়া, এর আগে ৭ অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। ১৬ জানুয়ারি, এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়। এর আগে, ৩ ফেব্রুয়ারি, ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকার ১৭৫ বিঘা সম্পদ জব্দের আদেশ দেন আদালত।

এছাড়া, ১২ ফেব্রুয়ারি ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৭৪টি শেয়ার অবরুদ্ধের আদেশ এবং ২৩ ফেব্রুয়ারি তাদের আট হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। ১০ মার্চ এস আলমের এক হাজার ছয় বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com