রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বীমা খাতের সাত কোম্পানি

১০৩ কোটি টাকার বেশি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ | 370 বার পঠিত | প্রিন্ট

১০৩ কোটি টাকার বেশি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

বিশেষ প্রতিনিধি : ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০৩ কোটি টাকার বেশি ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, রিল্যায়েন্স ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং সেনা ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, উল্লেখিত ওই সাত কোম্পানি আলোচ্য অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০৩ কোটি ২০ লাখ ৮৮ হাজার ৩৮৪ টাকার ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাবে এক টাকা। যেহেতু কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৯৬৬টি। অর্থাৎ কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ক্যাশ হিসেবে ৪ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৯৬৬ টাকা ডিভিডেন্ড হিসেবে দিয়েছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭ টাকা ২৬ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ৯১ পয়সা। যা আগের বছর ছিল ১ টাকা ৫৪ পয়সা।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাবে ২ টাকা ৫০ পয়সা। যেহেতু কোম্পানিটির শেয়ার সংখ্যা ৯ কোটি ৭৮ লাখ ১ হাজার ৪২০টি। অর্থাৎ কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ক্যাশ হিসেবে ২৪ কোটি ৪৫ লাখ ৩ হাজার ৫৫০ টাকা ডিভিডেন্ড হিসেবে দিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪ টাকা ৯৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৬৫ পয়সা।

আগামী ০৬ মে ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাবে ২ টাকা ৫০ পয়সা। যেহেতু কোম্পানিটির শেয়ার সংখ্যা ১০ কোটি ১ লাখ ৮৮ হাজার ১৯৪টি। অর্থাৎ কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ক্যাশ হিসেবে ২৫ কোটি ৪ লাখ ৭০ হাজার ৪৮৫ টাকা ডিভিডেন্ড হিসেবে দিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা।

রিল্যায়েন্স ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাবে ৩ টাকা। যেহেতু কোম্পানিটির শেয়ার সংখ্যা ১০ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৮৭টি। অর্থাৎ কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ক্যাশ হিসেবে ৩১ কোটি ৫৪ লাখ ৮৩ হাজার ২৬১ টাকা ডিভিডেন্ড হিসেবে দিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ১২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৬৯ টাকা ৫৯ পয়সা।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাবে এক টাকা ২০ পয়সা। যেহেতু কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৪০ লাখ। অর্থাৎ কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ক্যাশ হিসেবে ৫ কোটি ২৮ লাখ টাকা ডিভিডেন্ড হিসেবে দিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। আগের বছর আয় ছিল ২ টাকা ৭৭ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১ টাকা ৫৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৬৭ পয়সা। আগের বছর আয় ছিল ২৫ টাকা ৫১ পয়সা।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাবে এক টাকা। যেহেতু কোম্পানিটির শেয়ার সংখ্যা ৬ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ১২২টি। অর্থাৎ কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ক্যাশ হিসেবে ৬ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ১২২ টাকা ডিভিডেন্ড হিসেবে দিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮ পয়সা। আগের বছর আয় ছিল ৩ টাকা ০২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৫ পয়সা।

সেনা ইন্স্যুরেন্স পিএলসি : কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাবে এক টাকা ৫০ পয়সা। যেহেতু কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি। অর্থাৎ কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ক্যাশ হিসেবে ৬ কোটি টাকা ডিভিডেন্ড হিসেবে দিয়েছে।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ২৯ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ৪২ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ১৬ পয়সা। আগের বছরে ছিল ২২ টাকা ৪৩ পয়সা।

এছাড়া আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৭ টাকা ২৩ পয়সা, যা আগের বছরে ছিল ৫ টাকা ৮২ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com