বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৮২ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ | 256 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৮২ কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ মার্চ’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, ওরিয়ন ইনফিউশন, সিঙ্গার বিডি, লাভেলো আইস্ক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, এনআরবি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, যমুনা ব্যাং এবং ফাইন ফুডস।

Responsive Ad Banner

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৮২ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২৪ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১২১ টাকা ৩০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশনের ১৮ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪১৬ টাকা ৬০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ সিঙ্গার বিডির ১০ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১০৯ টাকা ৪০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- লাভেলো আইস্ক্রিমের ৭ কোটি ৪২ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৩ কোটি ৫৯ লাখ টাকা, ট্রাস্ট ব্যাংকের ৩ কোটি ৪৪ লাখ টাকা, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৭৩ লাখ টাকা, যমুনা ব্যাংকের ২ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা এবং ফাইন ফুডসের ২ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:১১ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com