সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ | 242 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৮-১২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, ফাইন ফুডস, লাভেলো আইস্ক্রিম, রিলায়েন্স ওয়ান, আলিফ ইন্ডাস্ট্রিজ, আইডিএলসি, জিপিএইচ ইস্পাত এবং বিচ হ্যাচারি।

Responsive Ad Banner

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ১০৫ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে ওরিয়ন ইনফিউশনের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ৬৬ কোটি ৮৯ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩২০ টাকা ২০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ মিউচ্যুাল টাস্ট ব্যাংকের ১৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১২ টাকা।

তৃতীয় সর্বোচ্চ আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪ কোটি ২৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৯ টাকা ৩০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- বিচ হ্যাচারির ৪ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৩ কোটি ৪২ লাখ টাকা, রিলায়েন্স ওয়ানের ২ কোটি ৭৩ লাখ ১০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা, আইডিএলসির ১ কোটি ৮০ লাখ টাকা, জিপিএইচ ইস্পাতের ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা এবং বিচ হ্যাচারির ১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:১৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com