মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ | 219 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১১ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৯ কোম্পানির মোট ৭ কোটি ৪১ লাখ ৯৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- আল-আরাফা ইসলামী ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, এমজেএল বাংলাদেশ এবং বিচ হ্যাচারি লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৭৯ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফা ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির ২ কোটি ১৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৭০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এমজেএল বাংলাদেশের ৫০ লাখ ৭০ হাজার টাকা এবং বিচ হ্যাচারি লিমিটেডের ৪১ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫১ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com