নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | 235 বার পঠিত | প্রিন্ট
৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৪.৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অগ্নি সিস্টেমস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ১৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৬২ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ১৫ টাকা ৯৫ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর।
শেয়ারবাজার২৪
Posted ১২:১৬ পিএম | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.