শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবিএইচ ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ | 271 বার পঠিত | প্রিন্ট

ডিবিএইচ ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ২০ পয়সা।

Responsive Ad Banner

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) ইপিএস হয়েছে ৩ টাকা ৭৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৬৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৭ টাকা ৪৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৩ টাকা ১৮ পয়সা।

৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪৫ টাকা ৮৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৩ টাকা ৬৩ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com