ব্রেকিং >>
ব্রেকিং >>

ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | 24 বার পঠিত | প্রিন্ট

ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৩২ দশমিক ৮৭ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত সোমবার (১২ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত সভায় জমি কেনার এ সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার চেংগাইন মৌজার কাঞ্চপুর এলাকায় অবস্থিত মোট ৩২ দশমিক ৮৭ শতাংশ জমি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির নামে কেনা হবে।

Responsive Ad Banner

জমিটির জন্য সম্মত মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ৫০০ টাকা। জমি কেনার উদ্দেশ্য হলো ভবিষ্যতে কোম্পানির কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা।

কোম্পানিটি (১) জনাব জামাল উদ্দিন সিকদার, (২) জনাব গোলাপ হোসেন গং এবং (৩) বেগম হামিদুন বেগম গংয়ের কাছ থেকে জমিটি কিনবে। বিক্রেতাদের ঠিকানা কাঞ্চপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

এ ছাড়া জমি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যয়ও ক্রেতা প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি বহন করবে। এর মধ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট), কর এবং অন্যান্য নিবন্ধন-সংক্রান্ত চার্জ অন্তর্ভুক্ত থাকবে।

 

 

Facebook Comments Box

Posted ১০:২০ এএম | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com