রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সৌর বিদ্যুৎ স্থাপনে বিনিয়োগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ | 181 বার পঠিত | প্রিন্ট

সৌর বিদ্যুৎ স্থাপনে বিনিয়োগের সিদ্ধান্ত
Responsive Ad Banner

সৌর বিদ্যুতে মূলধনী বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ১১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে সাভারে অবস্থিত কোম্পানির কারখানার ছাদে সৌর বিদ্যুতের প্যানেল স্থাপন করবে। এখান থেকে দেড় মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

Responsive Ad Banner

সৌর বিদ্যুত ব্যবহারে প্রতি বছর কোম্পানিটির ৫ কোটি ১০ লাখ টাকা সাশ্রয় হবে। পরবর্তী ২০ বছর পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে এই সৌর বিদ্যুৎ সিস্টেমের কারণে কারখানাটি থেকে বছরে ৯৪৪ টন কার্বন নিঃসরণ কমবে।

কোম্পানির নগদ অর্থ প্রবাহের ভিত্তিতে নিজস্ব তহবিল ও ব্যংক অর্থায়নের মাধ্যমে সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ব্যয় নির্বাহ করা হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com