শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | 199 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৫-১৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, বিএটিবিসি, ইস্টার্ন ব্যাংক, ইবনেসিনা, এসবিএসি ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং বেক্সিমকো।

Responsive Ad Banner

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ১২০ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২০ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪৯ টাকা ৪০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ বিএটিবিসির ১৭ কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৯৯ টাকা।

তৃতীয় সর্বোচ্চ ইস্টার্ন ব্যাংকের ১৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৬ টাকা ২০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- ইবনেসিনার ১৩ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা, এসবিএসি ব্যাংকের ১৩ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকা, ন্যাশনাল টি কোম্পানির ১৩ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা, বিচ হ্যাচারির ৬ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৬ কোটি ৩৩ লাখ ৭০ হাজার টাকা এবং বেক্সিমকোর ৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com