মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৫৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | 195 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১২ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানির মোট ৫৪ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ১০ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ১০টি হলো- ইবনে সিনা ফার্মা, বিচ হ্যাচারি, আলহাজ টেক্সটাইল, ইসলামী ইন্সুরেন্স, ওরিয়ন ইনফিউশন, প্রগতি লাইফ ইন্সুরেন্স, খান ব্রাদার্স, এক্সপ্রেস ইন্সুরেন্স, বেক্সিমকো এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। আজ এই দশ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৫১ কোটি ৭৭ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইবনে সিনা ফার্মার। এদিন কোম্পানিটির ৩০ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিচ হ্যাচারির ৪ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ৮১ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আলহাজ টেক্সটাইল।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী ইন্সুরেন্সের ৩ কোটি ৩৫ লাখ ৫৪ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৩৯ লাখ ১৭ হাজার টাকা, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ৩০ লাখ ১৭ হাজার টাকা, খান ব্রাদার্সের ১ কোটি ৩৯ লাখ ২৭ হাজার টাকা, এক্সপ্রেস ইন্সুরেন্সের ১ কোটি ৩৪ লাখ ৪ হাজার টাকা, বেক্সিমকোর ১ কোটি ১১ লাখ ৩৪ হাজার এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com