বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

বিএসইসির কমিশনার এটিএম তারিকুজ্জামানকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | 164 বার পঠিত | প্রিন্ট

বিএসইসির কমিশনার এটিএম তারিকুজ্জামানকে অপসারণ
Responsive Ad Banner

অপসারণ করা হয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. এটিএম তারিকুজ্জামানকে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Responsive Ad Banner

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. এটিএম তারিকুজ্জামানের সঙ্গে সম্পাদিত চুক্তির ৮ নং শর্তানুযায়ী তাঁকে তাঁর পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য ৩ মাসের নোটিশ প্রদান করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ি, তিনি আগামী ১০ ডিসেম্বরের পর থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর কমিশনার পদে বহাল থাকবেন না।

উল্লেখ্য, এটিএম তারিকুজ্জামান কমিশনার হিসেবে যোগ দেওয়ার আগে তিনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডিএসইতে যোগদানের আগে তিনি বিএসইসির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৪০ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com