মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ | 147 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০১ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩২ কোম্পানির মোট ২৯ কোটি ১ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- প্রগতি লাইফ ইন্সুরেন্স, তমিজউদ্দিন টেক্সটাইল, মিডল্যান্ড ব্যাংক, খান ব্রাদার্স এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৪৫ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৭ কোটি ৪ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ তমিজউদ্দিন টেক্সটাইলের ৫ কোটি ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ৯ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ২ কোটি ৩২ লাখ ২৬ হাজার টাকা এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ২ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com