মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪ | 215 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০২ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির মোট ৩৭ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- তমিজউদ্দিন টেক্সটাইল, প্রগতি লাইফ ইন্সুরেন্স, রূপালী লাইফ ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা, লাভেলো আইসক্রিম এবং আইএফআইসি ব্যাংক পিএলসি। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ১ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তমিজউদ্দিন টেক্সটাইলের। এদিন কোম্পানিটির ৬ কোটি ১৪ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৬ কোটি ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ৩ কোটি ৮ লাখ ২০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ২ কোটি ৫৯ লাখ ১৩ হাজার টাকা এবং আইএফআইসি ব্যাংক পিএলসির ২ কোটি ৫২ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com