মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪ | 152 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৮-২২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক, মিউচ্যুয়াল টাস্ট ব্যাংক, বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং ইউসিবি।

Responsive Ad Banner

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৯৭ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২৭ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৪ টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৩ টাকা ৪০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ বিএটিবিসির ১১ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪০৯ টাকা ৮০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৭০ লাখ ৮০ হাজার টাকা, গ্রামীণ ফোনের ৮ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৮ কোটি ১৪ লাখ টাকা, সোস্যাল ইসলামী ব্যাংকের ৫ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা এবং ইউসিবির ৩ কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com