বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ আগস্ট ২০২৪ | 230 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৯ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির মোট ২২ কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৮টি হলো- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিডল্যান্ড ব্যাংক, এমবি ফার্মা, সেন্ট্রাল ইন্সুরেন্স, বিচ হ্যাচারি এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৬ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। এদিন ব্যাংকটির ৬ কোটি ৭৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ ব্রাক ব্যাংকের ৫ কোটি ৪০ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকার ইউনিট লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- মিডল্যান্ড ব্যাংকের ১ কোটি ৩ লাখ ৩৩ হাজার টাকা, এমবি ফার্মার ৯৩ লাখ ৫০ হাজার টাকা, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৮৬ লাখ ১৩ হাজার টাকা, বিচ হ্যাচারির ৭৩ লাখ টাকা এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ৫৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com