সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

লংকাবাংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ আগস্ট ২০২৪ | 233 বার পঠিত | প্রিন্ট

লংকাবাংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।

আজ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড অনুমোদন এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, আলোচিত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৭০ পয়সা। যা আগের বছর ১ টাকা ২১ পয়সা ছিল।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ২১ পয়সা, যা আগের বছর মাইনাস ১২ টাকা ৫৯ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ২০ পয়সা।

আগামী ২৯ সেপ্টেম্বর, রোববার সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আগামী ৬ সেপ্টেম্বর কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:৪০ অপরাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com