শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ জুলাই ২০২৪ | 244 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ৩১ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানির মোট ২৮ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- রূপালী লাইফ ইন্সুরেন্স, রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট মিলস, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৭ কোটি ৬৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৬ কোটি ৫ লাখ ১০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

আর ৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রিমিয়ার সিমেন্ট মিলসের ২ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার টাকা এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭৩ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com