শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ জুলাই ২০২৪ | 339 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩টি হলো- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স এবং ঢাকা ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড ।

Responsive Ad Banner

কোম্পানিগুলোর মধ্যে- আগামীকাল ও ১৮ জুলাই স্পট মার্কেটে লেনদেন করবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং ঢাকা ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড। রেকর্ড ডেটের কারণে আগামী ২১ জুলাই এ ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

অন্যদিকে, আগামীকাল থেকে ২১ জুলাই পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ফার্স্ট ফাইন্যান্স। রেকর্ড ডেটের কারণে আগামী ২২ জুলাই এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি (বিজিআইসি) : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৫৫ পয়সা।

আগামী ২৮ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড সংক্রান্ত প্রকাশ করেছে। আলোচ্য বছরের কোম্পানিটি জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ১৪ টাকা ৫২ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৩১ টাকা ৭১ পয়সা।

আগামী ১২ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com