বুধবার ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৭২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ | 302 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৪ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৮ কোম্পানির মোট ৭২ কোটি ৫৩ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৭ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৮টি হলো- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, যমুনা অয়েল, আমান কটন, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, লাভেলো আইসক্রিম এবং রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই সাত কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯৬ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। এদিন ব্যাংকটির ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের ৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৮ কোটি ৫৫ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে যমুনা অয়েল।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমান কটনের ৫ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার টাকা, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৫ কোটি ৮ লাখ ৯৬ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৪ কোটি ১৫ লাখ ৭ হাজার টাকা এবং রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ কোটি ২৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com