রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১২২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ জুন ২০২৪ | 197 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১২২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৬ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৬ কোম্পানির মোট ১২২ কোটি ৭ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৭ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৭টি হলো- রেনাটা লিমিটেড, প্রগতি লাইফ ইন্সুরেন্স, ফাইন ফুডস, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, রূপালী লাইফ ইন্সুরেন্স, লাভেলো আইসক্রিম এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড। আজ এই সাত কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৮৫ কোটি ৯৯ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। এদিন কোম্পানিটির ৫৮ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৫ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৪ কোটি ৮৯ লাখ ৬৮ হাজার টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩ কোটি ৫২ লাখ ২৮ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৩ কোটি ১৬ লাখ ৫৫ হাজার টাকা এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেডের ৩ কোটি ৫ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুন ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com