মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ জুন ২০২৪ | 238 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ৯ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির মোট ৪৮ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৭ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৭টি হলো- মেঘনা পেট্রোলিয়াম, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, সিএন্ডএ টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড এবং এডভেন্ট ফার্মা লিমিটেড। আজ এই সাত কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৯ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের। এদিন কোম্পানিটির ১৫ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর শেয়ার লেনদেনে হয়েছে ১০ কোটি ৩৮ লাখ ২৪ হাজার টাকার।

আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। আজ কোম্পানিটির ৩ কোটি ৫৫ লাখ ৫৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ১ কোটি ৭৯ লাখ ৯৫ হাজার টাকার, সিএন্ডএ টেক্সটাইলের ১ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ১ কোটি ১৫ লাখ ৮ হাজার টাকার এবং এডভেন্ট ফার্মা লিমিটেডের ১ কোটি ১২ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুন ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com